মো. সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক বর্ষীয়ান নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় শ্যামগঞ্জ বাজারস্থ গোহালাকান্দা ঈদগাহ মাঠে মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক মো. আনোয়ার কাদির দুলাল। সঞ্চালনা করেন ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি।

প্রধান আলোচক ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি (ভিপি) আলহাজ আবু তাহের তালুকদার।

সভায় আরও বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ আব্দুর রহমান বাবুল, অ্যাডভোকেট আব্দুস ছোবান সুলতান, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  শ্রীপুর থানায় সচেতনতা সভা: মাদক-সন্ত্রাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বগুণের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শ্যামগঞ্জের ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন এক কিংবদন্তি ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সুসংগঠিত করতে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির ভিত্তি শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সদস্য, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০