কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
২০ জুলাই ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় স্কার্ফ ও এএলটির থ্রি বিড পরিধান করেছেন।

গত ২৯ জুন ২০২৬ বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) হিসেবে নিয়োগ পান তিনি। এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে তাঁর উডব্যাজের স্কার্ফ পরিবর্তন করে জাতীয় স্কার্ফ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশাসন) ও ‘প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায় ও উন্নয়ন)’–এর প্রকল্প পরিচালক মো. রহুল আমিন।

একই অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক ও আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক এবং জাতীয় সদর দপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ, এআইএস) মো. আব্দুর রশিদ মহিদুল ইসলামের গলায় এএলটির থ্রি বিড পরিয়ে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন বর্মন, আঞ্চলিক সম্পাদক মো. আবু সাঈদ, আঞ্চলিক কোষাধ্যক্ষ মো. আরিফ হোসেন চৌধুরী, কোর্স লিডার বিনয় কুমার রায়, ডিআরসি (প্রশিক্ষণ) মো. আব্দুল মোতালেব, ডিআরসি (উন্নয়ন) মো. খলিলুর রহমান, ডিআরসি (প্রোগ্রাম) জিন্নাতুন ফেরদৌস, এএলটি মো. আলমগীর হোসেন কাজী, মো. সোহাগ চৌধুরী, সিএএলটিসহ কোর্সে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  ভারতে না খেললে বাংলাদেশকে বদলে দেবে আইসিসি, ১ দিন সময়

এ অর্জনকে নিজের স্কাউটিং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে মহিদুল ইসলাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানান।

তিনি বলেন, স্কাউটিংয়ের আদর্শকে ধারণ করে দেশ, সমাজ ও নতুন প্রজন্মের কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০