মো. নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী:
২০ জুলাই ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রবীণ আইনজীবী, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং গলাচিপা উপজেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া খারিজ্জমা ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশা, শিক্ষা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভানুধ্যায়ী, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন।

গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, “অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইন পেশা এবং সমাজসেবায় অবদান রেখে আসছেন। আমরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন এবং সুস্থভাবে পরিবারের সদস্য ও কর্মময় জীবনে ফিরিয়ে আনুন।”

এ ছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরো পড়ুন...  বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও অফিস ভাঙচুরের অভিযোগ

সর্বস্তরের মানুষের প্রত্যাশা, এই প্রবীণ আইনজীবী দ্রুত সুস্থ হয়ে আবারও সমাজ ও মানুষের কল্যাণে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১০

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১১

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

১২

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

১৩

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

১৪

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

১৫

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

১৬

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৭

একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

১৮

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

১৯

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

২০