মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নাটোরের নলডাঙ্গায় মহাসড়ক দখল করে ভুট্টা শুকানোর ঘটনায় স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাতিল এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে “মহাসড়কে ভুট্টার স্তুপ, দুর্ঘটনার সম্ভাবনা” শিরোনামে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের একাধিক সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। অভিযানে সড়ক দখল করে ভুট্টা শুকানোর অপরাধে সড়ক পরিবহন সংশ্লিষ্ট আইনের ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় সোনাপাতিল গ্রামের সুমন হোসেন ও রিনা বেগমকে অর্থদণ্ড করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর কৃষিপণ্য শুকানোর কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। জননিরাপত্তার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান বলেন, “মহাসড়ক দখলমুক্ত রাখতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

আরো পড়ুন...  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মৃত্যু দাবির অর্থ পেল আরব আলীর পরিবার

স্থানীয় সচেতন মহল মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ভুট্টা শুকানোর বিরুদ্ধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০