নিজস্ব সংবাদদাতা, পটিয়া:
২৩ জুলাই ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। হাট-বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনাকে সামনে রেখে কেলিশহর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা মহিলা দলের নেত্রী ইয়াসমিন আক্তার।

স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ইয়াসমিন আক্তার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তারা তাকে পরিশ্রমী, স্পষ্টভাষী ও সাধারণ মানুষের পাশে থাকা একজন সমাজসেবী হিসেবে উল্লেখ করেন। স্থানীয়দের দাবি, এলাকার বিভিন্ন সমস্যা ও বিপদ-আপদে তিনি নিয়মিত সহযোগিতার চেষ্টা করে থাকেন।

সম্ভাব্য প্রার্থী ইয়াসমিন আক্তার বলেন, “আমি শুধু নির্বাচনকে সামনে রেখে নয়, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করব।”

তিনি আরও বলেন, “উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।”

আরো পড়ুন...  রাজশাহীতে হতদরিদ্রদের ঈদ উপহার: প্রতি পরিবার ১০ কেজি চাল

ইয়াসমিন আক্তার আসন্ন নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন। একই সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

২

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৫

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৮

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৯

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১০

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৩

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৫

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৬

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৮

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৯

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

২০