নিজস্ব সংবাদদাতা, ফকিরহাট (বাগেরহাট):
২৩ জুলাই ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৬০০টি চারা বিতরণ করা হয়।

কর্মসূচির আগে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেন বাংলাদেশ প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল।

আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার এবং খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক বঙ্গ কমল বসু।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমির ফকিরহাট প্রতিনিধি মান্না দে, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  নড়াইলে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

বক্তারা বলেন, সুস্থ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে সবুজায়নের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তারা বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের এমন জনসচেতনতামূলক উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

কর্মসূচিতে আম, কাঁঠাল, বেল, আমলকী, জামরুল, আঁশফল, কাউফল, নিম, কৃষ্ণচূড়া, বকুল, লেবু, করমচাসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের মোট ৬০০টি চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০