মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৫ জুলাই ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। এরই অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলমান রয়েছে।”

শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। মা-বাবা যেমন সন্তানের যত্ন নেন, তেমনি একটি গাছ লাগিয়ে তারও পরিচর্যা করতে হবে। বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, আমাদের ফল, জ্বালানি কাঠ এবং প্রয়োজনীয় আসবাবপত্রের কাঁচামালও সরবরাহ করে। তাই বসতবাড়ির আশপাশ, পতিত জমি, নদীর তীর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায় বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার দেশকে জিম্মি করে রেখেছিল। সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং শোষণ-বঞ্চনার শিকার হয়েছে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

মন্ত্রী বলেন, অতীত সরকারের সময় দেশে খাল খননের উদ্যোগ ছিল না। ফলে অনেক খাল ভরাট হয়ে গেছে। কৃষি ও পরিবেশের স্বার্থে এসব খাল পুনঃখননের মাধ্যমে পুনর্জীবিত করা হবে। খাল সচল হলে কৃষকরাও উপকৃত হবেন।

অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে ১০ হাজার গাছের চারা রোপণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০