উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
২৬ জুলাই ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৬টি মেহগনি গাছ কেটে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগকারী মামলার বাদী বিবেকানন্দ দাস জানান, উপজেলার ৯৬ নম্বর কচুবাড়িয়া মৌজার এসএ ৫১৪, ৫৪৩ ও ৫৬১ নম্বর খতিয়ানভুক্ত এসএ দাগ ৭৩, ৭৪, ৭৫ ও ৭৮ এবং হাল দাগ ২২১, ২২৩ ও ২২৪-এর আওতাধীন প্রায় ৩১ শতাংশ জমি তিনি পৈতৃক ওয়ারিশসূত্রে দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে বাড়ি ও বাগানসহ ভোগদখল করে আসছেন। এছাড়া আরএস রেকর্ডে ৩৩১ ও ৩০৬ নম্বর খতিয়ান তার নামে রয়েছে এবং আরএস ২৬২ নম্বর খতিয়ানে আরও ২৩ শতাংশ জমি তার নামে রেকর্ডভুক্ত বলে দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন, একই গ্রামের সুভাষ চন্দ্র দাস দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে ওই জমির দাবি তুলে স্থানীয় কিছু অসাধু ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্নভাবে হয়রানি ও চাপ সৃষ্টি করে আসছেন। এ কারণে ২০০৯ সালে তিনি নড়াইলের আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নং-৯৪/০৯) দায়ের করেন।

বাদীর দাবি, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

আরো পড়ুন...  যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর...

অভিযোগ অনুযায়ী, আদালতের সেই নির্দেশ অমান্য করে শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে সুভাষ চন্দ্র দাস বিরোধপূর্ণ জমিতে থাকা ৬টি মেহগনি গাছ কেটে ফেলেন। এ সময় বাদী বাধা দিতে গেলে তাকে মারধরের চেষ্টা করা হয়। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে গাছ কাটা বন্ধ করে অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সুভাষ চন্দ্র দাস বলেন, জমি-সংক্রান্ত মামলার বিষয়টি তিনি জানেন না এবং আদালতের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না, সেটিও তার জানা নেই।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই চূড়ান্ত আইনি নিষ্পত্তির আগ পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত হিসেবে গণ্য করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০