মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি, শহিদদের প্রতি শ্রদ্ধা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, নোমানী ময়দান, মধুমতি ডাকবাংলো, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলা পরিষদের সামনের দেয়াল, জেলা ফায়ার সার্ভিস অফিস এবং মাগুরা সরকারি বালক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এসব গ্রাফিতি শোভা পাচ্ছে।

গ্রাফিতিগুলোতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র সংস্কার, বাকস্বাধীনতা, সমঅধিকার এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের নানা বার্তা তুলে ধরা হয়েছে। কোথাও লেখা হয়েছে আন্দোলনের স্লোগান, কোথাও উঠে এসেছে নতুন বাংলাদেশের প্রত্যাশা।

মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন। তাদের ভাষ্য, “জুলাই আন্দোলনের শহিদদের আমরা কখনো ভুলব না। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। মাগুরার যেসব তরুণ প্রাণ এই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন।”

আরো পড়ুন...  রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

গ্রাফিতি আঁকায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের শহিদরা আমাদের গর্ব। তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা দেয়ালচিত্রে সেই ইতিহাস তুলে ধরছি।”

সদরের রূপাটি হালিম মাদ্রাসার শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন। তারা বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ শিক্ষার্থীরা আমাদের ভাই। তাদের স্মরণে আমরা গ্রাফিতির মাধ্যমে আন্দোলনের ইতিহাস ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের সংগ্রামের চিত্র তুলে ধরেছি।”

রূপাটি হালিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, “অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো আমাদের শিক্ষার্থীরাও এই গ্রাফিতি কর্মসূচিতে অংশ নিয়েছে। জুলাই আন্দোলনের শহিদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তারা দেয়ালে ইতিহাসকে রঙে-তুলিতে তুলে ধরেছে।”

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষার্থীদের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। রঙিন দেয়ালচিত্রগুলো যেন আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের প্রত্যয়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০