মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক দল, জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, পৌর বিএনপির সদস্য ফারুক আহমদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী এবং সাধারণ সম্পাদক আল আমীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আরো পড়ুন...  কুলিয়ারচরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার

সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট পালিতব্য জুলাই গণঅভ্যুত্থান দিবস দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং যথাযথ মর্যাদায় উদযাপন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে হবে।

সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০