মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং অভিযোগকৃত ত্রুটিপূর্ণ ডিজিটাল ও প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের কাছে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল আলিম, অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ ও সংকটাপন্ন রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় হাসপাতালের অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগের কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, বলিডিঙ্গা, মহারাজপুর, বারঘরিয়া, রাণীহাটি ও চর অনুপনগরসহ কৃষিপ্রধান বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক সেচ পাম্প চালানো সম্ভব হচ্ছে না। এতে কৃষিজমিতে পানির সংকট দেখা দিয়ে ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে বলে দাবি করা হয়।

পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি অটো রাইস মিল, কোল্ড স্টোরেজ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করা হয়।

প্রিপেইড মিটার প্রসঙ্গে স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এসব মিটারে প্রযুক্তিগত ত্রুটি, অস্বাভাবিক হারে টাকা কেটে নেওয়া, ভুল বিলিং এবং কোনো যৌক্তিক কারণ ছাড়াই দ্রুত ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে বলে উল্লেখ করা হয়।

আরো পড়ুন...  সালিসের পরই ফের অপহরণ! ৪ দিন পর উদ্ধার মাদ্রাসাছাত্রী, গ্রেপ্তার ৭

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি অভিযোগকৃত ত্রুটিপূর্ণ ডিজিটাল ও প্রিপেইড মিটার ব্যবস্থা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০