তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
৬ অগাস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

মৌলভীবাজারে মনু নদ সেচ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষক সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ শেষে জেলা প্রশাসকের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মনু সেচ প্রকল্পের কারণে বিস্তীর্ণ কৃষিজমিতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে আমনসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতি বিঘা জমিতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেও অনেক কৃষক কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। ফলে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— মনু সেচ প্রকল্পজনিত কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা, কাশিমপুর পাম্প হাউসের পাম্প সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, কৃষকদের স্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বর্ষা মৌসুমে সিডিপি-সংলগ্ন আমন ক্ষেতে অপ্রয়োজনীয় পানি প্রবেশ বন্ধে কৃষি বিভাগের তদারকি জোরদার করা।

বক্তারা আরও বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কৃষকদের স্বার্থ রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

আরো পড়ুন...  পুলিশের ওপর হামলা ও ছাত্র হত্যা মামলায় মৌলভীবাজার যুবলীগ নেতা গ্রেপ্তার

সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

১০

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

১১

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৩

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

১৫

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১৬

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৯

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

২০