তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
৮ অগাস্ট ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য খুশবা বেগমের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর ইউনিয়নের প্রতাপী জামে মসজিদের সামনে স্থানীয়দের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তাজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন মো. আতাউর রহমান, মো. গউছ মিয়া, আব্দুল মুকিত, সুকুর মিয়া, জাহাঙ্গীর মিয়া, হাদি মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিবাদ সভায় খুশবা বেগমের সাবেক স্বামী আঙুর মিয়া অভিযোগ করে বলেন, রহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজেল মিয়ার সঙ্গে তার স্ত্রী খুশবা বেগমের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে বলে দাবি করেন তিনি।

আঙুর মিয়ার দাবি, তাকে কিছু না জানিয়ে খুশবা বেগম দুই সন্তানকে রেখে ১৮ মাস বয়সী এক কন্যাশিশুকে সঙ্গে নিয়ে চলে যান। পরবর্তীতে প্রায় এক মাস আগে তিনি তাকে তালাক দেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়ের করেন।

আঙুর মিয়া বলেন, “আমি কোনো অন্যায় করিনি। আমার বিরুদ্ধে দায়ের করা মামলা ও প্রচারিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার কামনা করছি।”

আরো পড়ুন...  চা-বাগানের হাসপাতাল এলাকায় ১২ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন শামিম আহমেদ, আহমদ আলী, পারভেজ মিয়া, জমির মিয়া, জইন মিয়া, মাসুক মিয়া, তসকির মিয়া, হুসন মিয়া, হাদই মিয়া, মাওলানা ফেরদৌস, মোস্তাকিম মিয়া, লিয়াকত মিয়া, আনোয়ার মিয়া, আমু মিয়া, টিপু মিয়া, সামাদুল ইসলাম, এমরান আলী, ওয়েছ আহমেদ, কামাল হোসেন, রাকিব মিয়া, হাবিজ মিয়া, ইমন মিয়া, শাহিন মিয়া, শাহাব উদ্দিন, আসুক মিয়া, আশিক মিয়া, খাজা মিয়া, জমির মিয়াসহ স্থানীয় অনেকে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে রহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজেল মিয়া বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

অন্যদিকে, খুশবা বেগম বলেন, তিনি তার স্বামীকে তালাক দিয়েছেন। সাজেল মিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০