চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ৭ আগস্ট ২০২৬ দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কয়লাবাড়ী ও আজমতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোনামসজিদ ও আজমতপুর বিওপির পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোট ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬৮ বোতল সিরাপসহ মো. রাজিব আলীকে আটক করা হয়। আটক রাজিব আলী (২৯) শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম মো. আজিজুল হক।
এ ছাড়া অভিযানের সময় ৮২ বোতল এসকাফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন