ইতিহাস ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আরাফাত রহমান কোকো। পুরোনো ছবি
আরাফাত রহমান কোকো। পুরোনো ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আরাফাত রহমান কোকো দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে নীরবে অবদান রেখে গেছেন এবং ফুটবল অঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ ছাড়া সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই দিনে বিকেল ৪টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।

আরো পড়ুন...  বিএনপির নির্বাচনী অফিসে ককটেল হামলা ও অগ্নিসংযোগ, পুড়ে ছাই দুই দোকান

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মরহুম কোকোর আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করছে।

রাজনৈতিক পরিচয়ের বাইরে আরাফাত রহমান কোকো একজন বিনয়ী ও ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বিএনপি পরিবার একজন সম্ভাবনাময় সংগঠক ও দেশ একজন নিবেদিত ক্রীড়া সংগঠককে হারায়—এমন মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

১০

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১১

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১২

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১৩

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৪

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৫

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৬

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৭

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৮

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৯

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

২০