মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
১০ অগাস্ট ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ‘মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ’ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযানে অংশ নেন।

অভিযানকালে সোনাপট্টি গ্রামের মো. নেজাম উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষা এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
আরো পড়ুন...  বৈষম্যহীন এক দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০