শেফালী আক্তার রাখি,স্টাফ রিপোর্টারঃ
১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অভিবাসন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় তথ্য, সহায়তা ও সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলবায়ু অভিবাসন কেন্দ্রের কার্যক্রমকে শক্তিশালী, টেকসই ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং পরামর্শক প্রতিষ্ঠান একলিড এর সহায়তায় খুলনায় সিএসএস আভা সেন্টারে ৯ ও ১০ আগস্ট দুই দিনব্যাপী জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়ন যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ কর্মশালায় সরকারি স্টেকহোল্ডার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা , সিএসও, অভিবাসী প্রতিনিধি,উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের, প্রতিনিধিরা,ইএসডিও,উত্তরন, ডরপ এর প্রতিনিধিরা, জলবায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের প্রতবনিধি, এবং জলবায়ু অভিবাসন কেন্দ্রের সদস্যসহ মোট ২৭ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় জলবায়ু অভিবাসন কেন্দ্র পরিচালনার জন্য একটি টেকসই, বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক নির্দেশিকা প্রণয়নই ছিল এই দুই দিনব্যাপী কর্মশালার মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা এবং ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন আলোচনা, মতামত ও যৌথ অনুশীলনের মাধ্যমে কেন্দ্রের কার্যক্রম, অংশীজনদের ভূমিকা এবং স্থানীয় সমন্বয় পদ্ধতির ওপর আলোকপাত করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে জীবন-জীবিকা ও বাসস্থানের ওপর সৃষ্ট প্রভাব মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি এই নির্দেশিকা কেন্দ্রগুলোর সঠিক ও টেকসই পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটি পরিচালন কাঠামো তৈরির ওপর জোর দেওয়া হয়। যা স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতে জলবায়ু অভিবাসন কেন্দ্রের কার্যক্রমকে আরও টেকসই করতে সহায়ক হবে।

আরো পড়ুন...  মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ আতিকুজ্জামান, চিতলমারি, বাগেরহাট,শরনখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খুলনা জেলার ৪নং কয়রার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. লুৎফর রহমান, হেলভেটাস বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মিল্টন কুমার সাহা,পরামর্শক পলাশ সরকার,একলিড এর আব্দুল আলীম শেখ, মোরেলগঞ্জ উপজেলার মা সংসদ এর ডেপুটি স্পিকার সাংবাদিক শেফালী আক্তার রাখি প্রমুখ।

আয়োজকদের মতে, বিভিন্ন পর্যায়ের অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে তাঁদের অভিজ্ঞতা,সম্মিলিত প্রচেষ্টা ও মতামতের ভিত্তিতে পরিচালন নির্দেশিকা প্রণয়নের এই উদ্যোগ জলবায়ু অভিবাসন কেন্দ্রের কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে সহায়ক হবে।একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জলবায়ুজনিত অভিবাসন মোকাবিলায় অংশীজনদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০