ইতিহাস ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া একজনকে মাদক কারবারের অভিযোগে এবং অন্যদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু, কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকিতলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দক্ষিণ জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।

এছাড়া রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে আজমল শেখকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত, উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে নবীন হাওলাদার এবং একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

হেরোইনসহ গ্রেপ্তার ১

জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

১০

এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী

১১

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১২

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

১৩

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১৪

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

১৫

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

১৭

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

১৮

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

১৯

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

২০