ময়মনসিংহ প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের সিঁড়ি, রেলিংসংলগ্ন মার্বেল অংশ ও দেয়ালে কালো কালি দিয়ে বিভিন্ন নাম, তারিখ, হৃদয়চিহ্ন ও প্রেমসংক্রান্ত নানা বার্তা লেখার ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। এসব লেখার কারণে মসজিদের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মসজিদের সাদা মার্বেল টাইলসের বিভিন্ন অংশে বাংলা ও ইংরেজিতে যুগলদের নাম, বিভিন্ন তারিখ এবং ব্যক্তিগত বার্তা দেখা গেছে। কোথাও নামের পাশে হৃদয়চিহ্ন, আবার কোথাও ‘My Best Friend’-এর মতো লেখা রয়েছে। কয়েকটি টাইলসে প্রার্থনামূলক বার্তাও লেখা হয়েছে।

স্থানীয়দের কেউ কেউ এসব লেখার সঙ্গে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততার কথা বললেও কারা এসব লিখেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নজরে আসার পর শনিবার রাতে মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী তার ফেসবুক অ্যাকাউন্টে ‘মডেল মসজিদকে সাক্ষী রেখে প্রেম নিবেদন’ শিরোনামে একটি সতর্কতামূলক পোস্ট দেন। সেখানে তিনি মসজিদের বিভিন্ন স্থানে লেখা বার্তার ছবি প্রকাশ করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

পোস্টে মুফতি আহসানুল্লাহ কাসেমী বলেন, মসজিদ একটি পবিত্র স্থান। সেখানে স্মৃতিচিহ্ন রাখার নামে টাইলস বা দেয়ালে কোনো ধরনের লেখা বা দাগ দেওয়া অনুচিত। তিনি অবৈধ সম্পর্ক থেকে বিরত থেকে বৈধভাবে বিয়ের মাধ্যমে সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন।

আরো পড়ুন...  কলেজশিক্ষার্থীর ঘুম ভাঙাতে ডাকা হলো পুলিশ ও ফায়ার সার্ভিস

এ ছাড়া মসজিদ এলাকায় তরুণ-তরুণীদের ধূমপানের বিষয়েও সতর্ক করেন তিনি। মসজিদ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাধীন উল্লেখ করে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

স্থানীয়রা বলেন, সরকারি অর্থায়নে নির্মিত মডেল মসজিদটি ধর্মীয় উপাসনার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাও। এর দেয়াল, টাইলস বা অন্যান্য অংশে এ ধরনের লেখা স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করছে। বিষয়টি দ্রুত পরিষ্কার করে ভবিষ্যতে যাতে কেউ এমন কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

মসজিদের পবিত্রতা, পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় কর্তৃপক্ষের পাশাপাশি দর্শনার্থী ও স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১০

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১১

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১২

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৩

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৪

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৫

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৬

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৭

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৮

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

১৯

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

২০