শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সিএনজি অটোরিকশা ও বিভিন্ন যানবাহনের চালকেরা। গ্যাসের চাপ কম থাকায় উপজেলার অধিকাংশ রিফুয়েলিং স্টেশন ও ফিলিং স্টেশনে দীর্ঘ সময় ধরে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস।

মাত্র ৬০ থেকে ১৬০ টাকার গ্যাস নিতে চালকদের পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত সময় অপচয় হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এতে একদিকে চালকদের আয় কমে যাচ্ছে, অন্যদিকে সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

শুক্রবার (১৪ আগস্ট) সরেজমিনে কালিয়াকৈর বাসস্ট্যান্ড, সফিপুর, চন্দ্রা, মৌচাক ও মির্জাপুর এলাকার বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, গ্যাসের জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে সিএনজি অটোরিকশা, রেন্ট-এ-কারসহ বিভিন্ন যানবাহন। হাতে গোনা কয়েকটি পাম্প চালু থাকলেও সেখানেও গ্যাসের চাপ ছিল অত্যন্ত কম।

চন্দ্রা এলাকার রেন্ট-এ-কার চালক সোহেল রানা বলেন, “শুক্রবার ভোরে লাইনে দাঁড়িয়েছি। সকাল সাড়ে ১০টা বাজলেও গ্যাস পাইনি। প্রেশার না থাকায় পাম্প চালুর অপেক্ষাতেই সময় চলে যাচ্ছে। পেট্রোল বা অকটেন দিয়ে গাড়ি চালালে জমা ও অন্যান্য খরচ বাদ দিয়ে হাতে কিছুই থাকে না।”

আরো পড়ুন...  ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মৌচাক এলাকার অটোরিকশাচালক সানাউল্লাহ বলেন, বৃহস্পতিবার রাতে প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ১৬০ টাকার গ্যাস পেয়েছেন তিনি। ওই গ্যাস অল্প সময় চালানোর পর আবার প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ১২০ টাকার গ্যাস নিতে হয়েছে।

তিনি বলেন, “প্রায় ১৫ বছর ধরে গাড়ি চালাই। গ্যাসের জন্য এমন দুর্ভোগের মধ্যে আগে কখনো পড়িনি।”

একই অভিযোগ কালিয়াকৈরের সিএনজি চালক আবুল হোসেন ও আনিছুর রহমানের। তারা বলেন, চার থেকে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ১০০ টাকার মতো গ্যাস পাওয়া যাচ্ছে। সেই গ্যাস দিয়ে ২০০ টাকার ভাড়া খাটার পরই শেষ হয়ে যায়। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে।

পাম্প সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সকালে কোনোভাবে সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা গেলেও দুপুরের দিকে সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। চালকদের অনুরোধে কোথাও কোথাও কম চাপেই ঝুঁকি নিয়ে সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা পাম্পে আটকে থাকায় কালিয়াকৈরের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা ও স্থানীয় পরিবহনের সংকট দেখা দিয়েছে। ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

স্থানীয় যাত্রীরা জানান, যে পথে নিয়মিত ২০ টাকা ভাড়া নেওয়া হতো, সেখানে এখন ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে। এতে চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তাদের আয় আরও কমে যাবে এবং পরিবহন সংকট আরও তীব্র হবে। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

১০

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

১১

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

১২

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

১৩

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

১৪

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

১৫

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১৬

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১৮

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৯

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

২০