শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যারামের আড়ালে জুয়ার আসর, অনলাইন ক্যাসিনোতে নিঃস্ব কালিয়াকৈরের পরিবার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিনোদনের আড়ালে জমে উঠেছে ক্যারাম ও অনলাইন জুয়ার আসর। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই চলছে টাকার বিনিময়ে ক্যারাম খেলা। পাশাপাশি মোবাইল ফোনে চলছে বিভিন্ন ধরনের অনলাইন জুয়া ও ক্যাসিনো গেম। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে তরুণদের একটি অংশ জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে উপজেলার চন্দ্রা, সফিপুর, মৌচাক, কালিয়াকৈর সদর ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে ক্যারাম বোর্ড ঘিরে তরুণদের ভিড় দেখা গেছে। স্থানীয়দের দাবি, অনেক চায়ের দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এসব আসর।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার বিভিন্ন এলাকায় ৮০টিরও বেশি চায়ের দোকানে ক্যারাম বোর্ড বসানো হয়েছে। চন্দ্রা বাজার, সফিপুর বাজার, কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও তেলিপাড়া এলাকায় সকাল ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এসব আসর চলার অভিযোগ রয়েছে। প্রতি গেমে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাজি ধরা হয় বলে জানান তারা।

হার-জিতের নেশায় অনেক কিশোর ও তরুণ টাকা হারিয়ে পরিবারে আর্থিক সংকট তৈরি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ক্যারামের পাশাপাশি এসব দোকানের অনেকগুলোতে মোবাইল ফোনে অনলাইন জুয়া ও ক্যাসিনো গেম খেলা হচ্ছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল, আটক ১

অভিযোগ রয়েছে, কিছু শিক্ষার্থী টিফিনের টাকা, টিউশনির টাকা কিংবা পরিবারের কাছ থেকে নেওয়া অর্থ এসব জুয়ায় ব্যয় করছে। এতে পড়াশোনায় অনীহার পাশাপাশি তাদের মধ্যে নানা ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

কালিয়াকৈর সরকারি কলেজের এক শিক্ষক বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী এখন নিয়মিত ক্লাসে আসছে না। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, তারা চন্দ্রা ও সফিপুর এলাকার ক্যারামের আসরে সময় কাটাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মাদকের পাশাপাশি জুয়ার বিস্তারও সমাজের জন্য বড় ধরনের হুমকি। জুয়ার আসক্তিতে অনেক তরুণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবার ও সামাজিক সম্পর্কেও সংকট তৈরি হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ক্যারাম খেলার নামে জুয়ার আসর বসানোর বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কোথাও ক্যারাম বোর্ডের আড়ালে জুয়ার আসর পাওয়া গেলে বোর্ড জব্দের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন...  জগন্নাথপুরে জামায়াতের কর্মশালা ও ইফতার

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কালিয়াকৈরকে অপরাধমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০