মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে শহীদ সাটু হল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ‘গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের’ ধারা অব্যাহত রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবর আলী রুমন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান ওখিল, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জাম আক্তার, যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জসি, ফরিদ আহমেদ ফিরোজ, তন্ময় আহমেদ, ফজলে রাব্বি, মেহেদী আল হাসান ইমন ও সাদমান সাকিব লিপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলার নয়টি ইউনিটের প্রায় ৪০০ থেকে ৪৫০ জন নেতাকর্মী অংশ নেন।

সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক ঐতিহ্য তুলে ধরেন। জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রকে সামনে রেখে আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরো পড়ুন...  প্যাকেজিং সংকটে কুলাউড়ায় স্কুল ফিডিং বন্ধ

বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০