সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের ২০ আগস্ট বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রত্যয়ে পাকিস্তান বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ে ভারতে যাওয়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে শহীদ হন তিনি।

দিবসটি উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের ‘মোবারক লজ’-এ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা বর্তমানে মতিউরনগর নামে পরিচিত। নয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তাঁর বাবা মৌলভী আবদুস সামাদ এবং মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন।

১৯৬১ সালে মতিউর রহমান পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। পরে করাচির মৌরিপুর এয়ারবেজের ২ নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান।

আরো পড়ুন...  চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, ৬৪টি জাল জব্দ ও ধ্বংস

মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার দৃঢ় সংকল্প করেন মতিউর রহমান। ১৯৭১ সালের এপ্রিল মাসে তিনি ঢাকায় আসেন এবং পরে করাচিতে ফিরে যান। সেখানে কর্মরত অবস্থায় একটি যুদ্ধবিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন তিনি।

২০ আগস্ট ১৯৭১ সালে পাকিস্তান বিমান বাহিনীর একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করেন মতিউর রহমান। বিমানটি পাকিস্তানি পাইলট রশীদ মিনহাজের নিয়ন্ত্রণে ছিল। মতিউর রহমান বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে রশীদ মিনহাজ বাধা দেন।

একপর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকিস্তানের থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। এতে মতিউর রহমান ও রশীদ মিনহাজ নিহত হন। বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পর মতিউর রহমানকে সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।

শহীদ মতিউর রহমানের আত্মত্যাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সাহস, দেশপ্রেম ও আত্মোৎসর্গের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০