কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

দিনাজপুরের হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে নিমগাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০