মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়াচরে শিক্ষার্থীদের মাঝে ১০০ চারা বিতরণ, ক্লেমন গ্রিনওয়েভের বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জের কুলিয়াচরে কোমল পানীয় ব্র্যান্ড ‘ক্লেমন’-এর ‘ক্লেমন গ্রিনওয়েভ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১০০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি চারা গাছ রোপণ করা হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খোকন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে উৎসাহিত করবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা বিতরণ করা চারা গাছের নিয়মিত পরিচর্যা করলে ভবিষ্যতে এগুলো পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  হাতিয়ায় ভোটকেন্দ্র পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০