ইতিহাস ডেস্ক
২৩ অগাস্ট ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে গার্ল গাইডসের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মেয়েদের আত্মনির্ভরশীল, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা ও ইভটিজিং প্রতিরোধে গার্ল গাইডসের সদস্যরা অগ্রণী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের এ ক্যাম্পেইনের মাধ্যমে কুলিয়ারচরের নারী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে বলে আশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন। তিনি বলেন, মেয়েদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ প্রশাসন সবসময় প্রস্তুত। গার্ল গাইডসের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের পাশাপাশি সাহসী ও সচেতন করে তুলবে।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি, স্থানীয় কমিশনার ও আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক।

আরো পড়ুন...  জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গার্ল গাইডসের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০