স্টাফ রিপোর্টার
২৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জের ইসরাইল হাওলাদার হলেন অতিরিক্ত আইজিপি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) তাঁর পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে জন্মভূমি বাকেরগঞ্জে আনন্দের আবহ তৈরি হয়। আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মোহাম্মদ ইসরাইল হাওলাদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের বলইকাঠি গ্রামে। তিনি মরহুম আলহাজ আব্দুল রাজ্জাক হাওলাদার ও মরহুমা কাজী সালমা বেগমের (ময়না) সন্তান।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন ইসরাইল হাওলাদার। বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বলে স্থানীয়রা জানান।

কর্মজীবনে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পুলিশের উচ্চপর্যায়ে উঠে এসেছেন তিনি। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাগত বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বের কারণে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলেও তিনি প্রশংসিত হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

ইসরাইল হাওলাদারের পদোন্নতির খবরে তাঁর নিজ এলাকা বলইকাঠি ও পুরো চরাদি ইউনিয়নে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, পুরো বাকেরগঞ্জের মানুষের জন্যও গর্বের বিষয়। কর্মক্ষেত্রে তাঁর সাফল্য এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন তারা।

আরো পড়ুন...  বাগেরহাটে ধানের শীষের বিশাল জনসভা

স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, নিজ এলাকার একজন সন্তান মেধা, পরিশ্রম, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে পুলিশের গুরুত্বপূর্ণ পদে উন্নীত হলে সেই অর্জনের সঙ্গে পুরো এলাকার মানুষের আবেগ ও গর্ব জড়িয়ে থাকে। ইসরাইল হাওলাদারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিকে তাঁর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন শুভাকাঙ্ক্ষীরা। নতুন দায়িত্বেও তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা তাদের।

মোহাম্মদ ইসরাইল হাওলাদারের এই অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাকেরগঞ্জবাসী, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০