মো. সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

নেত্রকোনার গৌরীপুরে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ শ্যামগঞ্জ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শ্যামগঞ্জ সমিতি-ঢাকার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ শ্যামগঞ্জ সমিতির সভাপতি ও অতিরিক্ত আইজিপি (অব.) মো. মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কো-অর্ডিনেটর (গ্রেড-১) এবং সাবেক ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান, অতিরিক্ত ডিআইজি (অব.) সাইফুল্লাহ আল মামুন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান, পূর্বধলা থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ ছাড়া গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আলহাজ মো. আবদুর রহমান বাবুল, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন খান সুপ্লব, ব্যবসায়ী ও চিকিৎসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  সাভারে বাড়িতে হামলা লুটপাটের অভিযোগ

অনুষ্ঠানে শ্যামগঞ্জ ও আশপাশের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন, আগামীতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করতে হবে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে একই দিন সকাল ১১টায় শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বাজার উন্নয়ন বিষয়ে আলোচনা সভা করেন প্রতিমন্ত্রী।

সভায় শ্যামগঞ্জ বাজারের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সোয়াই নদীর যে অংশের খননকাজ এখনো বাকি রয়েছে, সেটি সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিষয়ক সেমিনার

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

সালেক খান রুনুর সুস্থতা কামনায় মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১০

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

১২

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

১৩

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

১৪

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

১৫

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৬

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

১৭

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

১৮

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

১৯

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

২০