মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নম্বর গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যবসায়ী ও কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেনের নামও আলোচনায় রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে আলমগীর হোসেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে মতবিনিময়, গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করছেন। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।

মো. আলমগীর হোসেন বর্তমানে কুলিয়ারচর উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি এক মতবিনিময় সভায় নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে আলমগীর হোসেন বলেন, তিনি ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। জনগণ তাঁকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে সুশাসন, অবকাঠামোগত উন্নয়ন এবং সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ‘জনগণের মুখোমুখি’ সংলাপে ১০ প্রার্থী

তিনি বলেন, “জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তবে অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান কাজ।”

স্থানীয় কয়েকজন ভোটার ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে আলমগীর হোসেনকে নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তাঁর সমর্থকেরা মনে করছেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় ভূমিকা রাখতে পারবেন।

তবে নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় প্রার্থিতা ও নির্বাচনী পরিস্থিতি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তফসিল ঘোষণা এবং প্রার্থীদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে ইউনিয়নের নির্বাচনী পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

১০

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

১১

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১২

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

১৩

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

১৪

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

১৫

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

১৬

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

১৭

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১৮

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৯

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

২০