ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় চক্ষু রোগ ও চোখের সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন মানুষ অংশগ্রহণ করেন।
বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. মাহাফিজুর রহমান, আউটরিচ কো-অর্ডিনেটর মো. মনির হোসেন ও ট্রেইনার খাইরুল হাসান মুন্না প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের চক্ষু রোগের বিভিন্ন কারণ, চোখের সুরক্ষা এবং চক্ষু রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
মন্তব্য করুন