শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

বাগেরহাটের মোরেলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মোরেলগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির ও জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সার্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ধীরেশ কুমার রায় ও সদস্য সচিব উত্তম কুমার কর্মকার। উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ, পূজারি ও ভক্ত এতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে হরিসভা মন্দিরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ধীরেশ কুমার রায়, সদস্য সচিব উত্তম কুমার কর্মকার, প্রভাষক প্রবীর দেবনাথ, কোষাধ্যক্ষ শিশির মণ্ডল, শিক্ষক অধীর রঞ্জন বিশ্বাস, গৌতম বেপারী, লিটন কর্মকার, সুমন কর্মকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, প্রেম, মমতা ও মানবিক মূল্যবোধের চর্চার পাশাপাশি অন্যায় ও অধর্মের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়াই জন্মাষ্টমীর অন্যতম শিক্ষা।

আরো পড়ুন...  কবি আলী আহমদের পিতার ইন্তেকালে সাংবাদিক ফোরামের শোক

অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

১০

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

১১

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১২

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

১৩

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

১৪

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

১৫

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

১৬

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

১৭

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১৮

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৯

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

২০