মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

মশক নিধন দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব শাহানা আখতার জাহান এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও যুগ্মসচিব মোছা. তাছলিমা খাতুন।

কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে সরকার তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতি শনিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কলেজছাত্রীর ছবি তোলা নিয়ে ভয়াবহ সংঘর্ষ, আহত ৫০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১১

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১২

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৩

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৪

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৫

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৬

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৭

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

২০