বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক মুড়ারগাঁও এলাকার নাঈমা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদরাসার সুপার হাফিজ মাওলানা শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি ও পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন