ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে ফেরদৌস খান (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নদমুল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির সামনে থেকে মাদক সেবনের সময় ফেরদৌস খানকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেরদৌস খান নদমুল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া গ্রামের আলম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা আদায় করা হয়।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডিত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২৬ এর সমাপনী অনুষ্ঠান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১০

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১১

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১২

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৩

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৪

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৫

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৬

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৮

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

১৯

লোহাগড়ায় চোরাই তামার তার ও রামদাসহ দুইজন আটক

২০