বান্দরবান প্রতিনিধি 
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

বান্দরবানের লামা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজি দৈনিক ডেইলি পোস্টের লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সদস্যদের গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন এবং অর্থ সম্পাদক পদে ডেইলি সানের লামা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন ও মংছিংপ্রং মার্মা।

নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন জানান, নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

নির্বাচনে প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১১

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১২

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৩

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৪

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৫

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৬

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৭

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

২০