মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

মাদকবিরোধী অভিযানে অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর থানার সাব-ইনস্পেক্টর (এসআই) সুজন বিশ্বাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার এবং জেলা পর্যায়ে মোট সাতবার এই স্বীকৃতি পেলেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন অনুষ্ঠানে মাদকদ্রব্য উদ্ধারে ভূমিকার জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এসআই সুজন বিশ্বাসের হাতে সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন। এ সময় জেলা পুলিশ ও বিভিন্ন থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নেও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন এসআই সুজন বিশ্বাস। পরপর দুই মাস একই বিভাগে স্বীকৃতি পেলেন তিনি।

পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থানায় যোগদানের পর গত প্রায় দুই বছরে মাদকবিরোধী বিভিন্ন অভিযানে দায়িত্ব পালন করেছেন এসআই সুজন বিশ্বাস। এ সময়ে অর্ধশতাধিক অভিযান পরিচালনা এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।

এসআই সুজন বিশ্বাস বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়; এটি কুলিয়ারচর থানার পুরো টিমের যৌথ প্রচেষ্টার ফল। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সামনে আরও জোরদার হবে। জনগণের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”

আরো পড়ুন...  কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুলিয়ারচর থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, “আমি শুক্রবার কুলিয়ারচর থানায় যোগদান করেছি। জানতে পেরেছি, এসআই সুজন বিশ্বাস একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর এই অর্জন থানার অন্য সদস্যদেরও উৎসাহিত করবে। কুলিয়ারচরকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

এসআই সুজন বিশ্বাসের এই স্বীকৃতিতে কুলিয়ারচর থানা পুলিশের সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের কয়েকজনও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১১

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১২

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৩

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৪

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৫

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৬

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৭

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

২০