রনী আহম্মেদ, গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোটালীপাড়ায় চার ভোট কেন্দ্র পরিদর্শন

শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোটালীপাড়ায় চার ভোট কেন্দ্র পরিদর্শন
শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোটালীপাড়ায় চার ভোট কেন্দ্র পরিদর্শন | ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চারটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, ১৯ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লে. কর্নেল জেড এম মাবরুকূর ইসলাম, কোটালীপাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলামসহ বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা।

পরিদর্শিত ভোটকেন্দ্রগুলো হলো:

-দক্ষিণ হিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়

-হিরণ ইসলামিয়া মাদ্রাসা

-বহুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

-মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়

জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান প্রতিটি কেন্দ্রের অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সাথে নির্বাচন পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, কোটালীপাড়া উপজেলায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে—এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  পাঁচবিবিতে হান্নান চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

পরিদর্শনকালে কর্মকর্তারা নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০