নিজস্ব প্রতিনিধিঃ
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

বাগেরহাটের মোরেলগঞ্জে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নববধূ রিমি আক্তার সাবিহা (২১) হঠাৎ উধাও হয়েছে। এ বিষয়ে স্বামী মোঃ রবিউল ইসলাম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম মোরেলগঞ্জের উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় পরী এলাকার বাসিন্দা। প্রায় তিন বছর আগে রিমি আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

লিখিত অভিযোগে রবিউল ইসলাম দাবি করেন, গত ২৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে তিনি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে তার স্ত্রী রিমি আক্তার কাউকে কিছু না জানিয়ে ঘরের আলমারিতে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিয়ে যাওয়া স্বর্ণালংকারের মধ্যে দুই জোড়া স্বর্ণের কানবালা, দুইটি স্বর্ণের রুলি ও একটি স্বর্ণের চেইন রয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৪ লাখ ৯৫ হাজার টাকার মালামাল নিয়ে তিনি চলে গেছেন বলে অভিযোগে দাবি করেন স্বামী রবিউল ইসলাম।
রবিউল ইসলাম জানান, সকাল ১১টার দিকে তার বাবা-মা বিষয়টি তাকে ফোনে জানালে তিনি কলেজ থেকে বাড়িতে ফিরে আসেন। পরে স্ত্রীকে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এছাড়া স্ত্রীর বাবা-মা ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করেন।

আরো পড়ুন...  দৌলতপুরে ধর্ষণচেষ্টার অভিযোগ

অভিযোগে রবিউল আরও দাবি করেন, দাম্পত্য জীবনে তাদের মধ্যে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ হতো। তবে অভিযোগে করা এসব বক্তব্যের বিষয়ে স্ত্রী রিমি আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি পরকীয়ার সাথে জড়িয়ে পড়তে পারে বলে ধারনা করছেন।

এ ঘটনায় রবিউল ইসলাম মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে স্ত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযোগে উল্লেখ করা টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০