আলী আজীম, মোংলা প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”-এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য মোংলায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করেছে জাতীয় ও অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ।

দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১১টায় মোংলা পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে কারিতাস খুলনা অঞ্চল (SDDB) প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেন্ট পলস মিশনারিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরবর্তীতে স্থানীয় সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. মাসুদ রানা, সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মন্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র প্রজেক্ট অফিসার রবিন গোলদার সহ কারিতাস এসডিডিবি প্রকল্পের প্রবীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার বলেন, আগামী প্রজন্মের মাঝে আমাদের সচেতনতা তৈরি করতে হবে, প্রবীণরা আমাদের কাছে বোঝা নন, বরং তাঁদের বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা নতুনরা গ্রহণ করতে পারবে। প্রবীণদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনরা আগামী দিনে অনেক বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবে।

তিনি আরো বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং জাতির গর্ব। তাদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও মেধার ফসলই আজকের বাংলাদেশ। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সবার দায়িত্ব।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রবীণ সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় ৮টি ক্লাবের প্রবীণ সদস্যগণ উপস্থিত থেকে অংশ নেন।

উল্লেখ্য, কারিতাস একটি জাতীয় ও অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), যা ১৯৬৭ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজ থেকে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী ব্যাক্তি এবং প্রবীণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা প্রদান করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

২

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

৪

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৫

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৬

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৭

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৮

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৯

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১০

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

১১

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১২

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১৩

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৫

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৬

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৭

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৮

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

২০