শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫), নজরুল খানের ছেলে আমিন খান (২২) ও জামাল মাস্টারের ছেলে শোয়েব (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাববোঝাই একটি নসিমন কালিকাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই রিমন মোল্লা ও আমিন খানের মৃত্যু হয়। গুরুতর আহত শোয়েবকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সিফাত খান জানান, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ ছাড়া আহত অবস্থায় ৬ জন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন বাবুল খানের ছেলে মোহাম্মদ রিয়াদ, গুলিশাখালী এলাকার লুৎফর হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম, মোঃ সিয়াম, পিরোজপুরের লক্ষণ চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস, অপর্ণা দাস ও তাঁর আড়াই বছর বয়সী শিশু উমা দাস।

 

দুর্ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ সময় স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

১

মোরেলগঞ্জে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন রিয়াজ

২

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

৩

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

৪

বদরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

৫

পার্থর্শী ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিউল্লাহ বুলবুলকে চান স্থানীয়রা

৬

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাই আসামি, পরিবারের দাবি জমি বিরোধের জের

৮

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুমের

৯

শিবগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় মোবাইল জব্দ

১০

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১১

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১২

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

১৩

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

১৫

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

১৬

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

১৭

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

১৮

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

১৯

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

২০