মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মো. আপন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক মো. আপন হোসেন (৩২) শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ডাকঘরের সালামপুর গ্রামের মো. বাদলের ছেলে। অভিযানে তাঁর কাছ থেকে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোরকে হত্যা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

৩

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই

৪

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের বাধায় পণ্ড

৫

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬

৬

মোরেলগঞ্জে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন রিয়াজ

৭

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ

৮

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

৯

বদরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১০

পার্থর্শী ইউনিয়নে চেয়ারম্যান পদে শফিউল্লাহ বুলবুলকে চান স্থানীয়রা

১১

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাই আসামি, পরিবারের দাবি জমি বিরোধের জের

১৩

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুমের

১৪

শিবগঞ্জ সীমান্তে ১২ ভারতীয় মোবাইল জব্দ

১৫

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৬

মোংলায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৭

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের ৪ ঘণ্টা বিক্ষোভ, দুইজনকে বাধ্যতামূলক ছুটি

১৮

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১৯

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২০