শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা উত্তোলনের সঙ্গে জড়িত কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী চক্রকে গ্রেফতার এবং শিক্ষকদের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়াসহ ৪ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।

​১৩ অক্টোবর মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার তিন শতাধিক শিক্ষক বিক্ষোভ সহকারে উপজেলা হিসাব রক্ষণ অফিস, শিক্ষা অফিস ও সোনালী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন। পরে ভুক্তভোগী শিক্ষকরা জেলা প্রশাসকের বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

​হিসাব রক্ষণ অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলা হিসাব রক্ষণ অফিস, প্রাথমিক শিক্ষা অফিস ও সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখার কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর একটি চক্র শিক্ষকদের জিপিএফ হিসাবের ১০ কোটি টাকার ওপরে শিক্ষকদের নামে ভুয়া লোন দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। এ ঘটনা জানাজানি হলে শিক্ষকরা খোঁজ নিয়ে জানতে পারেন, একাধিক শিক্ষকের অ্যাকাউন্ট থেকে এ চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যার প্রেক্ষিতে হিসাব রক্ষণ অফিসের ৪ জন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হয়েছেন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্ত টিম মাঠে তদন্ত করছে।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

​ভুক্তভোগী এসব শিক্ষক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, শিক্ষকদের জিপিএফ ফান্ডের টাকা আত্মসাৎকারী বরখাস্তকৃত অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা ও গ্রেফতারের দাবি জানান। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বরখাস্তকৃত হিসাব রক্ষণ কর্মকর্তা ও অডিটরদের সহযোগিতায় সংঘটিত ভুয়া লোন জালিয়াতির ঘটনায় দ্রুত সময়ের মধ্যে জালিয়াতি চক্রের নেটওয়ার্ক চিহ্নিত করতে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে যে সব শিক্ষকের অ্যাকাউন্ট থেকে ভুয়া লোন দেখানো হয়েছে, অবিলম্বে তা সংশোধন করে শিক্ষকদের জিপিএফ অ্যাকাউন্টের টাকা যথাযথ হিসাব অনুযায়ী ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

​এ ছাড়া ডিজিটাল স্বচ্ছতা নিশ্চিতকরণে জিপিএফ থেকে যেকোনো লোন বা অর্থ উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের বায়োমেট্রিক ও সরাসরি মেসেজ শনাক্তকরণ ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রতিবাদ সভা থেকে এসব ৪ দফা দাবি তুলে ধরেন ক্ষুব্ধ শিক্ষকরা।

​প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তাসলিম আলম মানজার, এনামুল হক শামীম, মাসুম জাকারিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক জাকির হোসেন মল্লিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, সহকারী শিক্ষক সাবিনা আক্তারসহ একাধিক ভুক্তভোগী শিক্ষক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৪

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৬

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৭

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৮

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১০

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১১

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৩

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৪

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৬

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৭

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৮

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

১৯

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

২০