বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলার পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী ফেরিঘাট পর্যন্ত কার্পেটিং ৯ কিলোমিটার রাস্তা ও ফেরিঘাটের নির্মাণ কাজের পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলীম।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
এসময় বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মুফতি মাওলানা আব্দুস সাত্তার এমপি পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ঘাটে একটি ফেরি সার্ভিসটি চালু করেছিলেন। আর এ কারণেই ফেরিঘাটটি পরিত্যক্ত ঘোষণা করে আওয়ামী লীগ সরকার।
মন্তব্য করুন