আলী আজীম, মোংলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

সাইবার সুরক্ষা আইনে করা সাইবার বুলিং মামলা থেকে খালাস পেয়েছেন মোংলা প্রেস ক্লাবের ১ম কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্থানীয় সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ)।

শনিবার (১৭ অক্টোবর) বাগেরহাটের বিজ্ঞ আদালত বাদী-বিবাদীর উপস্থিতিতে মামলাটি নিষ্পত্তির ঘোষণা দেন এবং জব্দকৃত মোবাইল ফোনটি রেজা মাসুদকে ফেরত দেওয়ার নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তাঁর ভাই সাইবার সুরক্ষা আইনে এ মামলাটি দায়ের করেছিলেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ সাংবাদিক রেজা মাসুদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং ৬ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত হন। স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল শুরু থেকেই মামলাটিকে ষড়যন্ত্রমূলক দাবি করে আসছিল।

রেজা মাসুদের দাবি, এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য তথ্য প্রকাশ করায় একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে তাঁকে এ মামলায় ফাঁসিয়েছিল। আদালত থেকে খালাস পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই তাকে থামিয়ে রাখতে পারবে না এবং মাদকের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কাঠালিয়ায় বারুণী উৎসবে মাতুয়া সম্মেলন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

৩

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

৪

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৫

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৬

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৭

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৮

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৯

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

১১

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১২

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৩

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৫

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৬

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৮

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৯

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২০