শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৪ নভেম্বর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ প্রতিযোগিতার শুভ উদ্বোধন এবং এ সম্পর্কিত প্রস্তুতি ও ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে মোরেলগঞ্জসহ দেশের সকল উপজেলায় একযোগে এই উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হবে।

এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় সম্প্রচারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সর্বস্তরে ব্যাপক প্রচার-প্রচারণার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তৃণমূলের প্রতিটি শিশুর দোরগোড়ায় খেলাধুলার এই বার্তা পৌঁছে দিতে এবং প্রতিযোগিতাটি সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন।

প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন,নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি প্রতিযোগিতাই নয়,এটি আমাদের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার এক অনন্য মাধ্যম। এর মাধ্যমে আমাদের গ্রামের মাটি ও তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

আরো পড়ুন...  মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা বন্ধের দাবি—খাগড়াছড়িতে মানববন্ধন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ নাথ বিশ্বাসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা।

আয়োজকদের জোরালো প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার এই দ্বিতীয় আসরের মাধ্যমে মোরেলগঞ্জের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার ব্যাপক চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের পথ আরও সুগম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

২

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

৩

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

৫

দক্ষ যুবসমাজ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মোরেলগঞ্জে ইউএনও হাবিবুল্লাহ

৬

গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

৭

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

৮

মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন ৩০ অক্টোবর

৯

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

১০

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

১১

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১২

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

১৩

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৪

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

১৫

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

১৬

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

১৮

পূজার নিরাপত্তায় উপকূলে তৎপর কোস্ট গার্ড

১৯

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির বর্ণাঢ্য মিছিল

২০