শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১০ টায় আলোচনা সভা ও বেলা ১২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আকতারুজ্জামান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার সেফাইনুর আরেফিন, মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার শাহ- আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী,উপজেলা বিএনপির সহ- সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার, পৌর জামায়াতে ইসলামির সাবেক আমির রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সাবেক শিক্ষক নেতা মেরাজুল ইসলাম খসরু,সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম,আবুল কালাম খোকন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন,৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এ দিনের তাৎপর্য অপরিসীম। তরুণ প্রজন্মকে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

আরো পড়ুন...  বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৪ টায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

২

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

৪

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

৫

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

৬

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

৮

দক্ষ যুবসমাজ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মোরেলগঞ্জে ইউএনও হাবিবুল্লাহ

৯

গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

১০

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

১১

মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন ৩০ অক্টোবর

১২

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

১৪

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

১৬

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৭

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

১৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

১৯

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২০