আলী আজীম, মোংলা (বাগেরহাট)
২৮ জানুয়ারি ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকি ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ

উপকূলীয় মৎস্যজীবীদের বহুমাত্রিক ঝুঁকি, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, বিদ্যমান সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল নিয়ে মোংলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

বুধবার (২৮ জানুয়ারি) মোংলা প্রেস ক্লাবে আয়োজিত এই কর্মশালায় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ওশান গ্র্যান্টস্ প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development)-এর সহযোগিতায় এবং উত্তরণ-এর বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপকূলীয় মৎস্যজীবীদের জীবন ও জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকিপ্রবণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্র সম্পদের অবক্ষয় এবং অবৈধ মাছ শিকারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য সংগ্রহ, উৎস যাচাই, মাঠপর্যায়ের অনুসন্ধান কৌশল এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তারের কৌশল নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, উপকূলীয় জেলেরা কেবল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা প্রতিকূল আবহাওয়ার শিকারই নন; তারা একই সঙ্গে দাদনদার ও বিভিন্ন সিন্ডিকেটের ঋণের জালে বন্দি। অনেক ক্ষেত্রে এই প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট, শোষণ ও বঞ্চনার গল্প মূলধারার সংবাদমাধ্যমে উঠে আসে না। ফলে তাদের সমস্যাগুলোর প্রকৃত সমাধানও অনিশ্চিত থেকে যায়।

আরো পড়ুন...  রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মীরের জানাজা সম্পন্ন

বক্তারা আরও বলেন, শুধুমাত্র ঘটনাভিত্তিক সংবাদ নয়, বরং সমস্যার পেছনের মূল কারণ (Root Causes) অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করাই পারে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং টেকসই সমাধানের পথ তৈরি করতে। এ ক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এ ধরনের কারিগরি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ প্রতিবেদনগুলোকে আরও তথ্যসমৃদ্ধ, গভীর ও প্রভাববিস্তারী করে তুলবে। তারা বলেন, ক্যামেরা ও কলমের মাধ্যমে উপকূলের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই একজন সাংবাদিকের অন্যতম দায়িত্ব।

কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশবিদ মোঃ রফিকুল ইসলাম মন্টু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ফিসনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজাওয়াউন হক চৌধুরী, মেইল অ্যান্ড সেফগার্ডিং অফিসার আতিকা আজরা আয়ন, মেইল অফিসার মাকসুদুল ইসলাম, এডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান এবং এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান।

এই প্রশিক্ষণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সাংবাদিকতায় একটি ইতিবাচক ও অনুসন্ধানী ধারা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০