সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি-
৬ জানুয়ারী ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

ফরিদপুরের সদরপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।
ফরিদপুরের সদরপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার, ৪ জানুয়ারি রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে একটি পক্ষ বিএনপি সমর্থক শাহজাহান শিকদারের বাড়িসহ অন্তত ১০ থেকে ১২টি বসতবাড়িতে হামলা চালায়। হামলার সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলার শিকার পরিবারগুলোর দাবি, ঘটনার সময় তাদের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে কয়েকটি বাড়ির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হামলাকারীদের একটি অংশ সম্প্রতি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। নতুন করে দলে যোগ দিয়েই তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী বেপারী সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জামাল কাজী ছাড়া সংঘর্ষে জড়িত অন্য কেউ বিএনপির কোনো কমিটিতে রয়েছেন বলে তার জানা নেই। তবে তারা সবাই বিএনপির সমর্থক বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা শেষ

এদিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০