সাঈদ হোসেন লালমনিরহাট প্রতিনিধি:
২৮ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটগ্রাম–হাতীবান্ধায় ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক, ভোটারদের দোরগোড়ায় সুমী

লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সহধর্মিণী হাবীবা সুলতানা সুমী। দুই উপজেলার অন্তর্গত ২০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় ধারাবাহিক উঠান বৈঠকের মাধ্যমে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এসব উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষ, প্রবীণ, তরুণ ও প্রথমবারের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। বৈঠকগুলোতে ভোটাররা তাঁদের দৈনন্দিন জীবনের সমস্যা, নাগরিক সুবিধার ঘাটতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট, কর্মসংস্থানের অভাব, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক জীবনমান উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করছেন। বিশেষ করে গ্রামীণ নারীরা নিজেদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক অগ্রগতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন।

হাবীবা সুলতানা সুমী প্রতিটি উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের সমস্যার কথা নোট করেন। একই সঙ্গে তিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার, জনবান্ধব কর্মসূচি এবং পাটগ্রাম–হাতীবান্ধার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের কথা শোনা ও তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগই রাজনীতির মূল শক্তি। এই এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়েই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

আরো পড়ুন...  কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

স্থানীয়দের মতে, এ ধরনের উঠান বৈঠক নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘরোয়া পরিবেশে সরাসরি প্রার্থীপক্ষের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ায় ভোটাররা নিজেদের মতামত সহজে প্রকাশ করতে পারছেন। এতে করে প্রার্থী ও ভোটারের মধ্যে পারস্পরিক আস্থা ও ঘনিষ্ঠতা বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশেষ করে নারী ভোটারদের মধ্যে এসব উঠান বৈঠক ব্যাপক সাড়া ফেলেছে। অনেক নারী ভোটার জানান, আগে তাঁরা সরাসরি তাঁদের সমস্যার কথা বলার সুযোগ পেতেন না, কিন্তু এখন উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের কথা তুলে ধরতে পারছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাঁদের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে এ ধরনের ধারাবাহিক উঠান বৈঠক ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং নির্বাচনী মাঠে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও এই গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তাঁরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০