মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী):
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৪ আসনে বিএনপির মোশাররফের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৭২৮ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন। দীর্ঘ সময় পর এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন। ১১১টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল গণনা শেষে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট। এছাড়া ১০-দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিশের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৮৫ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. রবিউল হাসান ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শেষ দিকে গণঅধিকার পরিষদের প্রার্থী আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন জানান।

আরো পড়ুন...  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে কোনো অনিয়ম বা সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিদর্শনকৃত ১৭টি কেন্দ্রের কোথাও জাল ভোট বা বিশৃঙ্খলার প্রমাণ মেলেনি। তবে কয়েকটি কেন্দ্রে খেলাফত মজলিশের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে পোলিং এজেন্টের তালিকা সরবরাহ করা হয়নি।

সরেজমিনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন ও এলাকার সামগ্রিক অগ্রগতির প্রত্যাশায় দল-মত নির্বিশেষে অনেকেই এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন দিয়েছেন।

ফলাফল ঘোষণার পরপরই কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তারা মিছিল, শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানানোর মধ্য দিয়ে বিজয় উদ্‌যাপন করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন রাতে এক প্রতিক্রিয়ায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো উস্কানিতে পা না দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তিনি সকল সম্প্রদায়ের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০